৫২ বছরের ক্রিকেট ইতিহাস ভেঙ্গে গুড়িয়ে দিয়ে নতুন বিশ্বরেকর্ড গড়লো বাংলাদেশ



নারী বিশ্বকাপের কোয়ালিফাইয়ারের কথা মনে আছে তো? ওয়েস্ট ইন্ডিজ যে রানরেটের জন্য অল্পের জন্য বাদ পড়লো; এদিকে উঠে গিয়েছিলো বাংলাদেশ। বলতে গেলে কোনোমতেই কোয়ালিফাই করে আট দলের বিশ্বকাপে। এরপর অ-১৫ ছেলেদের সাথে হারলো, মানুষও সমানে খোটা দিলো।


তবে কাজের কাজটা করে দিলো নারী বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে, পাকিস্তান নারী দলকে হেসেখেলে হারিয়েছে বাংলাদেশ। ১০০ বলের বেশি বল বাকি থাকতে জিতলো বাংলাদেশ। বোলিংয়ে কি দুর্দান্ত, আর ব্যাটিংয়ে নতুন হিসেবে ঝিলিক অসাধারণ করলো। ঝিলিককে অ-১৫ ছেলেদের সাথেও বেশ কম্ফোর্ট্যাবল লাগছিলো, এখানেও বেশ দারুণ করলেন। খুবই স্মার্ট চেজ ছিলো, জ্যোতি এসে কিছু মোমেন্টাম দিয়েছেন, তবে শেষ করে আসতে পারলে ভালো লাগতো। মোশতারির ফিনিশিং টাচটাও ভালো ছিল।


কোনোমতে বিশ্বকাপে কোয়ালিফাই, রিসেন্ট ফর্মও তেমন ভালো না, ৭ ম্যাচের ৭ টাই হারবে এরকমই ভাবছিলো অনেকে; সেখান থেকে প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয়, নিশ্চয়ই নারীদের জন্য দারুণ এক রেজাল্ট!

অভিনন্দন নারী দল, আপনারা তো জিতলেন, এবার দেখি পুরুষেরা কি করেন।


অপরদিকে, 

২০২৫ নারী বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আজ মাঠে নেমেছিল বাংলাদেশ। আর সেখানেই ঘটে গেল বিরল এক ঘটনা। ক্রিকেটের এই বৈশ্বিক টুর্নামেন্টের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো ঘটেছে হিট আউটের ঘটনা। আর এমন ইতিহাসের স্বাক্ষী হয়েছেন বাংলাদেশি নারী স্পিনার স্বর্ণা আক্তার। অপরদিকে এমন আউটের শিকার হয়েছেন পাকিস্তানি নাশরা সান্ধু।



এদিন ইনিংসের ৩৫তম ওভারে তরুণ স্পিনার স্বর্ণা আক্তারের একটি সাধারণ ডেলিভারিতে জন্ম হয় বিরল এই ঘটনার।

No comments

Powered by Blogger.