বিসিবির বি’রুদ্ধে মা’মলা করে দেশ ছাড়ছেন তামিম ইকবাল, ক্রিকেটার না হয়েও বিসিবির বড় দায়িত্বে গায়ক আসিফ
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচন ঘিরে আবারো বড় বিস্ফোরণ। এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে সাবেক অধিনায়ক তামিম ইকবাল। জানা গেছে, তাকে ঘিরে একের পর এক মামলা ও চাপ সৃষ্টি হওয়ায় তামিম দেশ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা হতাশা প্রকাশ করে বলছেন— “যে ক্রিকেটার দেশের জন্য এত দিয়েছে, তাকে এভাবে হয়রানি করা হচ্ছে, এটা লজ্জাজনক।”
অন্যদিকে, নির্বাচনী লড়াইয়ে সবচেয়ে অবাক করা ঘটনা হলো গায়ক আসিফ আকবরের নাম উঠে আসা। কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই তিনি অটো পাশ হয়ে বোর্ডের দায়িত্বে যোগ দিচ্ছেন। এতে অনেক ভক্ত প্রশ্ন তুলছেন, “ক্রিকেট বোর্ডে কি এখন শিল্পীদেরও জায়গা হচ্ছে? নাকি রাজনীতির নোংরা খেলায় ক্রিকেটে ঢুকে পড়ছে অযাচিত প্রভাব?”
ক্রিকেট বিশ্লেষকরা বলছেন, তামিমকে হারালে বোর্ড শুধু একজন ক্রিকেটারকেই হারাবে না, বরং হারাবে দেশের ক্রিকেট সংস্কৃতির এক বড় প্রতীক। অন্যদিকে, আসিফ আকবরের মতো জনপ্রিয় গায়কের বোর্ডে প্রবেশকে অনেকে অভিনব উদ্যোগ হিসেবে দেখলেও বেশিরভাগ ভক্তের চোখে এটি “অপ্রাসঙ্গিক” সিদ্ধান্ত হিসেবেই ধরা দিচ্ছে।
📌 একদিকে মামলার চাপে দেশ ছাড়ছেন তামিম, অন্যদিকে অটো পাশ হয়ে আসিফ আকবর বোর্ডে— দুই বিপরীত খবরই বাংলাদেশের ক্রিকেটে গভীর প্রশ্নের জন্ম দিয়েছে।

No comments