দেশে ফেরার সাথে সাথেই বুলবুলের মাস্টারপ্ল্যান ১ টি ঘোষণায় চমকে গেল ক্রিকেটাররা
আফগানিস্তানের বিপক্ষে লজ্জাজনক হোয়াইট ওয়াশের পর দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। আর দেশে ফিরেই ক্রিকেটারদের জন্য কঠোর বার্তা দিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
বুলবুল জানান,
“এভাবে হার মেনে নেওয়া যায় না। আফগানিস্তানের বিপক্ষে এমন ব্যর্থতা লজ্জার। সবাইকে এখন জবাবদিহি করতে হবে—খেলোয়াড় থেকে শুরু করে টিম ম্যানেজমেন্ট পর্যন্ত।”
তার এই ঘোষণায় পুরো দলেই নেমে এসেছে চাপের ছায়া। জানা গেছে, খুব শিগগিরই বিসিবি ডেকে পাঠাবে ক্রিকেটারদের, যেখানে প্রত্যেকে নিজেদের পারফরম্যান্সের ব্যাখ্যা দিতে হবে বোর্ডের সামনে।
বুলবুল আরও বলেন,
“বাংলাদেশ ক্রিকেটের সময় এসেছে কঠিন সিদ্ধান্ত নেওয়ার। যারা দায়িত্ব পালন করতে পারছেন না, তাদের জায়গায় নতুন মুখ আসবে।”
এই ঘোষণার পর ক্রিকেট অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনা—এবার কি বড় পরিবর্তনের পথে যাচ্ছে বাংলাদেশ দল?

No comments