বড় সুখবর দিয়ে যে সমীকরণে বিশ্বকাপের সেমিফাইনালে খেলবে বাঘিনীরা


বর্তমানে বাংলাদেশ অবস্থান করছে পয়েন্ট টেবিলের ৪ নম্বরে।আর বাকি ৩ ম্যাচ।এখনো সুযোগ রয়েছে বাকি ম্যাচগুলো জিতে সেমিতে খেলার।

বিশ্বকাপে একের পর এক লড়াইয়ের মাঝে বাংলাদেশ নারী ক্রিকেট দলের জন্য এলো এক দারুণ সুখবর।


ইংল্যান্ডের বিপক্ষে ইনজুরিতে পড়া পেসার মারুফা আক্তার আবারও ফিরছেন মাঠে।



চলমান নারী বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে ইনিংসের শুরুতে দুর্দান্ত বোলিংয়ে দুই উইকেট নেওয়ার পর মাঠ ছাড়তে হয়েছিল তাকে।এরপর থেকেই তার খেলা নিয়ে দেখা দেয় শঙ্কা। তবে এখন সব সন্দেহ কেটে গেছে—পুরোপুরি ফিট আছেন মারুফা।


দলীয় ম্যানেজার এস এম গোলাম ফাইয়াজ জানিয়েছেন, “মারুফার তেমন কোনো চোট নেই।”আর নারী ক্রিকেট দলের প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন বলেন,


“স্ক্যান করার প্রয়োজন হয়নি। মারুফা শেষদিকে বোলিংয়ের জন্য প্রস্তুত ছিল,তবে অধিনায়ক ঝুঁকি নিতে চাননি। সে এখন পুরোপুরি ফিট এবং নিউজিল্যান্ড ম্যাচে খেলবে।”


ইংল্যান্ডের বিপক্ষে মারুফা মাত্র ৫ ওভারে ২৮ রান দিয়ে নিয়েছিলেন ২ উইকেট—ফিরিয়েছিলেন এমি জোনস ও ট্যামি বিয়ামন্টকে।এর আগে পাকিস্তানের বিপক্ষেও ৩১ রানে দুটি উইকেট নিয়েছিলেন এই তরুণ পেস সেনসেশন।


সবকিছু ঠিক থাকলে, শুক্রবার (১০ অক্টোবর) নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের তৃতীয় ম্যাচে আবারও দেখা যাবে মারুফাকে মাঠে আগুন ঝরাতে।


টাইগ্রেস শিবিরে তাই এখন একটাই প্রতিধ্বনি — “মারুফা ফিরছেন, ফিরছে আত্মবিশ্বাস!”

No comments

Powered by Blogger.