এখন থেকে বিশ্বাস থাকবে ঘুরে দাঁড়াতে পারে বাংলাদেশ : সামিত



বড় দলের বিপক্ষে একাধিক গোলে পিছিয়ে থেকেও ঘুরে দাঁড়ানোর ইতিহাস বাংলাদেশ ফুটবলে বিরল। তবে সেই কাজটাই যেন গতকাল প্রায় করে ফেলেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। ৩-১ গোলে পিছিয়ে থাকা ম্যাচে সমতা এনেছিল হামজা-সামিতরা। অবশ্য শেষ মুহূর্তে গোল হজম করে ফের পরাজয় বরণ করতে হয় তাদের।


তবে বাংলাদেশ যে পিছিয়ে থাকা ম্যাচেও শক্তভাবে ঘুরে দাঁড়াতে পারে, সেই বিশ্বাসটাই এখন থেকে তৈরি হওয়ার কথা জানিয়েছেন দলের অন্যতম তারকা ফুটবলার সামিত সোম। এদিন ম্যাচের যোগ করার সময়ে কর্নার থেকে পাওয়া বল হেডে জালে জড়ান তিনি। আর এতেই সমতায় ফিরে উচ্ছ্বাসে মেতেছিল গোটা দেশ।


দেশের হয়ে প্রথম গোল করতে পারার অনুভূতি প্রকাশ করে ম্যাচ শেষে সামিত বলেন, ‘হতাশ কিনা জানি না, তবে গোলটা করতে পেরে খুব এক্সাইটেড ছিলাম। বাংলাদেশের হয়ে গোল করতে পারা অনেক সম্মানের। আমি খুশি হতাম যদি আমার গোল না হতো, কিন্তু আমরা জিততাম। তবে দেশের জন্য গোল করতে পেরে গর্বিত। এই অনুভূতি আমি জীবনে কোনোদিন ভুলব না।’

No comments

Powered by Blogger.