আর নয় অযুহাত, এবার ক্রিকেটারদের কান্ডে ক্ষেপে গিয়ে নতুন সিদ্ধান্ত নিলেন ফারুক আহমেদ
বাংলাদেশের ওয়ানডে দলটা এখন শক্তিশালী হওয়া উচিত ছিল যেটা আমরা সবসময় আশা করি বিসিবি সহ সভাপতি ফারুক আহমেদ আরও বলেন নির্বাচক কমিটির চেয়ারম্যান হিসেবে দুই মেয়াদে ২০০৩-০৭, ২০১৩-১৬ অনেক কষ্ট করেছি, তখন আমরা ভালো একটা দল গড়েছিলাম।
কিন্তু এখন ওয়ানডেতে সেই ধারাবাহিকতা নেই, যা সত্যিই কষ্ট দেয়। ধরুন, ৪-৫ বা ৭ ম্যাচের পরিকল্পনা করে খেলানো উচিত। বেশি পরিবর্তন হলে খেলোয়াড়রা দ্বিধায় পড়ে যায়, আর দল খারাপ করলে সেখান থেকে ফিরে আসাও কঠিন হয়। সুযোগ পেলে আমি ক্রিকেটীয় দিক থেকে ম্যানেজমেন্টকে সহায়তা করতে চাই।
ওয়ানডেতে ধারাবাহিকতা ফিরিয়ে আনতে সঠিক পরিকল্পনা দরকার।

No comments