আবেগী ক্রিকেট ভক্তদের আবেগ নিয়ে খেলে দিনের পর দিন যেভাবে বোকা বানিয়ে যাচ্ছে ক্রিকেটাররা
আকাশ চোপড়া তার ফেসবুক পোস্টে........
পারভেজ হোসেন ইমন এবং তানজিদ হাসান তামিম। আজ আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের দুই ওপেনারই হাফসেঞ্চুরি করলেন। রান চেজ করতে নেমে 109 রানের ওপেনিং পার্টনারশিপ। বেশ ভাল, বাহবা দিতেই হচ্ছে।
কিন্তু একটা সত্যি কথা বলব? ইমন-তানজিদ মিলে আজ আফগানিস্তানের সঙ্গে যতটা না খেললেন, তার চেয়েও বেশি খেললেন বাংলাদেশের সমর্থকদের মাইন্ডসেটের সঙ্গে! দুই ওপেনারের ব্যাটেই রান এসেছে, দলও জিতছে, সমর্থকরাও খুশি! এশিয়া কাপে তাদের চূড়ান্ত ব্যর্থতা নিয়ে সমর্থকরা রুষ্ট থাকলেও আজ তার কিছুটা তো ভরপাই করতে পেরেছেন দু'জনে! তাই তো? এরপর ওয়েস্ট ইন্ডিজ আসবে! আরও পার্টনারশিপ আসবে, আরও হাফসেঞ্চুরি আসবে, আরও জয় আসবে! আপাতত রাগ-দুঃখ-কষ্টের কোনও ব্যাপার নেই আগামী কয়েকদিনে!
অথচ, পিছনে পড়ে রইল এশিয়া কাপের মঞ্চে দুই ওপেনারের ভয়াবহ পারফরম্যান্স! তানজিদের তাও একটা হাফসেঞ্চুরি ছিল! কিন্তু ইমনের? একজনের গড় 13.40, একজনের 10.00. দু'জনেরই জোড়া ডাক! এবং সর্বোপরি এশিয়া কাপের সুপার ফোর থেকে বিদায়!
বিগত চার বছর ধরে বাংলাদেশের ক্রিকেট নিয়মিত ফলো করি, বিশ্লেষণ করি, ভিডিও বানাই। একটা জিনিস তো ভালমতোই বুঝেছি যে বাংলাদেশি সমর্থকরা বড্ড আবেগী! এবং ঠিক এই কারণেই তাদের খুব সহজেই 'বোকা' বানাতে পারেন ইমন-তানজিদরা! আমি পার্সোনালি তাদের ভাল-খারাপ নিয়ে বেশি ওপিনিয়ন দিতে চাই না, কিন্তু ক্রিকেটপ্রেমী হিসেবে এই জিনিসগুলো দেখে বড্ড অদ্ভুত লাগে! আজও দেখলাম UAE-তে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা মাঠে এসে দলকে প্রবলভাবে সমর্থন করছেন! তানজিদ-ইমনদের হাফসেঞ্চুরিতে গ্যালারি ফেটে পড়ছে! এক-একটা বাউন্ডারিতেও যে পরিমাণ হাততালি পড়ছে, তা বলাই বাহুল্য! হঠাৎই 9 রানের মধ্যে 6 টা উইকেট পড়ে যাচ্ছে, কিন্তু তার পরেও বাউন্ডারি মারতেই সেই একই রকম হাততালি! এই আবেগগুলো আদৌ বুঝতে পারেন তাদের দেশের খেলোয়াড়রা?
যাক গে, প্রথম T20I ম্যাচে আফগানদের 4 উইকেটে হারাল বাংলাদেশ। ম্যাচ জয়ের মাঝেও এরকম নেগেটিভ কথা লেখার জন্য দুঃখিত! জয়ের উদযাপন করুন।

No comments