বেতন বাদ দিয়ে এদের দিয়ে কৃষি কাজ করানো উচিত, মিরাজদের ধু'য়ে দিলেন নান্নু!
আফগানিস্তানের বিপক্ষে টানা পরাজয়ে বিপর্যস্ত বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে মুখ খুললেন সাবেক অধিনায়ক ও নির্বাচক হাবিবুল বাশার। দলের ব্যাটিং বিপর্যয় দেখে তিনি ক্ষোভে ফেটে পড়েন।
এক টিভি সাক্ষাৎকারে তিনি বলেন,
“এরা ক্রিকেট খেলছে না, মনে হচ্ছে পিকনিকে এসেছে। বেতন বাদ দিয়ে এদের দিয়ে কৃষিকাজ করানো উচিত, অন্তত তখন দেশের উপকার হবে!”
বাশারের এই বক্তব্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ভক্তরা মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন—কেউ বলছেন, তিনি একটু কড়া ভাষা ব্যবহার করেছেন, আবার অনেকে বলছেন, এই কথাই এখন সময়ের দাবি।
বাংলাদেশ দ্বিতীয় ওয়ানডেতে মাত্র ১০৯ রানে গুটিয়ে গিয়ে ৮১ রানের বড় ব্যবধানে হেরেছে। টপ অর্ডার ব্যাটাররা বারবার ব্যর্থ, মিডল অর্ডারে কেউ দায়িত্ব নিচ্ছে না। আফগান বোলারদের সামনে যেন অসহায় আত্মসমর্পণ করছে দলটি।
বিশ্লেষকরা বলছেন, এই পারফরম্যান্সে স্পষ্ট—দলের মধ্যে আত্মবিশ্বাস ও জয়ের তীব্রতা হারিয়ে গেছে।
হাবিবুল বাশার শেষ দিকে আরও বলেন
“বাংলাদেশ ক্রিকেট এখন কঠিন সময় পার করছে। যদি এখনই পরিবর্তন না আসে, ভবিষ্যতে আমরা কোয়ালিফায়ার খেলেও জায়গা করতে পারব না।”
ভক্তদের ভাষায় — “বাশার ভাই হয়তো রাগে বলেছেন, কিন্তু সত্যিটাই বলেছেন।”

No comments