জাকের,তামিম বাদ, একদম নতুন একাদশ নিয়ে আজ উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ঘোষণা করা হয়েছে বাংলাদেশের সম্ভাব্য একাদশ। দলে রাখা হয়েছে তিন স্পিনার ও দুই পেসার, যা স্পিননির্ভর কৌশলেরই ইঙ্গিত দিচ্ছে।
সম্ভাব্য একাদশ:
সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, মাহিদুল অঙ্কন, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
দীর্ঘদিন পর ওয়ানডে একাদশে ফিরছেন সৌম্য সরকার, যা ওপেনিংয়ে নতুন ভারসাম্য আনতে পারে। অন্যদিকে, মাহিদুল অঙ্কনের সম্ভাব্য অভিষেক নিয়েও উত্তেজনা তৈরি হয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে।
দলে থাকা তিন স্পিনার — মিরাজ, রিশাদ ও তানভীর — ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বড় ভূমিকা রাখতে পারেন বলে মনে করছেন বিশ্লেষকরা।
বাংলাদেশের লক্ষ্য এবার পরিষ্কার: হার থেকে ঘুরে দাঁড়িয়ে সিরিজের শুরুতেই জয় নিশ্চিত করা।
এখন দেখার বিষয়, এই নতুন সমন্বয় কতটা কার্যকর হয় মিরাজের নেতৃত্বে। 🇧🇩🔥

No comments