দেশের ক্রিকেটের সুদিন ফেরাতে নিজ কাধে নতুন দায়িত্ব নিয়ে ফেরার ঘোষণা দিলেন মাহমুদুল্লাহ
বাংলাদেশ ক্রিকেটের চলমান ব্যর্থতায় যখন হতাশ পুরো জাতি, ঠিক তখনই আশার আলো দেখালেন অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। একান্ত সাক্ষাৎকারে তিনি জানালেন, দেশের ক্রিকেটকে আবারও ঘুরে দাঁড়াতে নেতৃত্ব দিতে প্রস্তুত তিনি।
সাম্প্রতিক সময়ে দলের টানা পরাজয় ও সিনিয়রদের অনুপস্থিতি যেন ভেঙে দিয়েছে টিমের আত্মবিশ্বাস। তবে মাহমুদউল্লাহ বিশ্বাস করেন — এখনই সময় অভিজ্ঞরা এগিয়ে আসার।
“বাংলাদেশ ক্রিকেটের এই অবস্থাটা মেনে নেওয়া যায় না। আমি খেলোয়াড় হিসেবে নয়, একজন দায়িত্বশীল মানুষ হিসেবে মাঠে ফিরতে চাই, দলের ঐক্য ফিরিয়ে আনতে চাই,” — বলেন মাহমুদউল্লাহ।
তিনি আরও যোগ করেন,
“আমরা একসময় দলবদ্ধভাবে খেলতাম, দেশটার জন্য লড়তাম। সেই সোনালী সময়টা ফিরিয়ে আনাই এখন আমার লক্ষ্য।”
বিসিবির ভেতরের সূত্র বলছে, বোর্ডও মাহমুদউল্লাহকে নেতৃত্বমূলক ভূমিকায় ফেরানোর চিন্তায় আছে। অভিজ্ঞ এই ক্রিকেটারকে তরুণদের পাশে রেখে আগামী সিরিজে অন্তর্ভুক্ত করার বিষয়েও আলোচনা চলছে।
ভক্তরাও মাহমুদউল্লাহর এই ঘোষণায় উচ্ছ্বসিত। অনেকেই বলছেন,
“দেশের ক্রিকেটে আবারও স্থিতি ফিরবে যদি রিয়াদ ভাই হাল ধরেন।”
বাংলাদেশ ক্রিকেট এখন নতুন আশার অপেক্ষায়, আর সেই আশার প্রতীক হয়ে উঠছেন — মাহমুদউল্লাহ রিয়াদ, যিনি ফিরিয়ে আনতে চান লাল-সবুজের সোনালী যুগ!

No comments