শুধু শুধু দেশের টাকা নষ্ট, ক্রিকেটার সহ বোর্ড কর্তাদেরও শাস্তির বিধান চাইলেন মোহাম্মদ রফিক



 আফগানিস্তানের বিপক্ষে টানা দ্বিতীয় ওয়ানডেতেও লজ্জাজনক হার বাংলাদেশ দলের। ৮১ রানের ব্যবধানে পরাজয়ের মধ্য দিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার নিশ্চিত করেছে টাইগাররা। আগে ব্যাট করে আফগানিস্তান ১৯০ রানে অলআউট হলেও, বাংলাদেশের ব্যাটাররা মাত্র ১০৯ রানে গুটিয়ে যায়।


টপ অর্ডারে ব্যর্থ তানজিদ হাসান, সাইফ হাসান, শান্ত ও মিরাজ কেউই দলকে টানতে পারেননি। মিডল অর্ডারে সামান্য প্রতিরোধ দেন তাওহীদ হৃদয় (২৪), কিন্তু বাকিরা একের পর এক ফিরে যান। আফগানিস্তানের পক্ষে রশিদ খান একাই ৫ উইকেট নিয়ে ধসিয়ে দেন বাংলাদেশের ইনিংস।


ম্যাচ শেষে দেশের ক্রিকেটপ্রেমীদের হতাশার প্রতিধ্বনি শোনা যায় সাবেক অলরাউন্ডার মোহাম্মদ রফিকের কণ্ঠে। লাইভে এসে তিনি ক্ষুব্ধভাবে বলেন,


“এদের দিয়ে এখন কৃষিকাজ করানো দরকার! দেশের হয়ে খেলতে নামলে দায়িত্ব নিতে হবে।”


বিশ্লেষকদের মতে, টানা ব্যাটিং ব্যর্থতা ও আত্মবিশ্বাসের ঘাটতিই দলের সবচেয়ে বড় সমস্যা। একসময় যেই বাংলাদেশ বড় দলের বিপক্ষে জয় পেত নিয়মিত, এখন সেই দলই হারের প্রহর গুনছে আফগানিস্তানের বিপক্ষে।

No comments

Powered by Blogger.