২ বছরের জন্য হেড কোচের দায়িত্ব পেলেন রাসেল ডমিঙ্গো



বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার সাবেক প্রধান কোচ রাসেল ডমিঙ্গো এবার হ‍্যাম্পশায়ারের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন।


ইংল‍্যান্ডের এই ক্লাবের পুরুষ দলের নতুন কোচিং সেট আপে যোগ দেবেন ডমিঙ্গো। তার সঙ্গে হ‍্যাম্পশায়ারের চুক্তি দুই বছরের।


২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ ছিলেন ডমিঙ্গো। পরে তিন বছর ছিলেন বাংলাদেশের প্রধান কোচ। পিএসএলেও কোচিং করিয়েছেন তিনি।



২০২৩ সাল থেকে জোহানেসবার্গ-ভিত্তিক লায়ন্স দলের কোচ হিসেবে কাজ করছেন ডমিঙ্গো। ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, লায়ন্সের দায়িত্বও চালিয়ে যাবেন তিনি। ইংল‍্যান্ড ও দক্ষিণ আফ্রিকায় ভাগ করে নেবেন নিজের সময়।


সাত বছর কোচ হিসেবে কাজ করা দক্ষিণ আফ্রিকার অ‍্যাড্রিয়ান বারেলের জায়গায় কোচ হলেন ডমিঙ্গো। তার সঙ্গে সহকারী কোচ (বোলিং) হিসেবে যোগ দিচ্ছেন তার স্বদেশি শেন বার্গার। আর সহকারী কোচ (ব‍্যাটিং) হিসেবে থাকছেন হ‍্যাম্পশায়ারের সাবেক অধিনায়ক জিমি অ‍্যাডামস।


এক বিবৃতিতে ডমিঙ্গো বলেছেন, রোমাঞ্চ নিয়ে হ‍্যাম্পশায়ার ক্রিকেটে যোগ দেওয়ার জন‍্য অপেক্ষা করছেন তিনি। অ‍্যাডামস ও বার্গারের সঙ্গে কাজ করতেও উন্মুখ তিনি।


No comments

Powered by Blogger.