বিপিএল শুরুর আগ মুহুর্তে হঠাৎ দুঃসংবাদ দিয়ে কঠিন শঙ্কায় মহাবিপদে দলগুলো



বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর শুরু থেকেই পাকিস্তানি তারকাদের দেখা গেছে। শহীদ আফ্রিদি, শোয়েব মালিক থেকে শুরু করে সাম্প্রতিক সময়ে সাইম আয়ুব, আবরার আহমেদদের খেলা এই আসরে আলোড়ন তৈরি করেছে। আসন্ন মৌসুমের নিলামে অনেক ফ্র্যাঞ্চাইজি পাকিস্তানি খেলোয়াড়দের দলে ভেড়েছে।

তবে পুরো টুর্নামেন্টে তাদের খেলার নিশ্চয়তা নেই। ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, পাকিস্তান দলের ব্যস্ত আন্তর্জাতিক সূচির কারণে বেশিরভাগ খেলোয়াড় পুরো মৌসুম খেলতে পারবেন না। তাই ফ্র্যাঞ্চাইজিগুলো আগেই বিকল্প পরিকল্পনা করছে।

ডিসেম্বর ২৬ থেকে শুরু হওয়া বিপিএল আগামী বছরের ২৩ জানুয়ারি পর্যন্ত চলবে। এই সময় পাকিস্তান দল শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে। শ্রীলঙ্কা সিরিজের ম্যাচগুলো ৭, ৯ ও ১১ জানুয়ারি হবে, এরপর জানুয়ারির শেষ দিকে অস্ট্রেলিয়ার সঙ্গে তিন ম্যাচের সিরিজ খেলবে দলটি। এরপর তারা টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে, যা ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত শ্রীলঙ্কা ও ভারতের যৌথ আয়োজনে হবে।

বিপিএলে সাইম আয়ুব, মোহাম্মদ নওয়াজ, আবরার আহমেদ, সাহিবজাদা ফারহান, উসমান খান, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহসহ আরও অনেক পাকিস্তানি ক্রিকেটার চুক্তিবদ্ধ হয়েছেন। তবে জাতীয় দলের দায়িত্বের কারণে তাদের বেশিরভাগ পুরো মৌসুম খেলতে পারবেন কি না তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

পিসিবির এক কর্মকর্তা জানান, “আমরা এনওসি দিচ্ছি না — এটা সত্য নয়। যারা আবেদন করেছেন, আমরা যাচাই-বাছাই করছি। জাতীয় দলের ব্যস্ততা থাকলে সেটাই সর্বোচ্চ গুরুত্ব পাবে।”

ফ্র্যাঞ্চাইজিগুলোর ধারণা, শ্রীলঙ্কা সিরিজের আগে বা সিরিজের মধ্যবর্তী বিরতিতে কিছু পাকিস্তানি ক্রিকেটার বিপিএলে অংশ নিতে পারেন। আর যারা বিশ্বকাপের মূল পরিকল্পনায় নেই, তারা হয়তো আরও বেশি ম্যাচ খেলার সুযোগ পাবেন।

No comments

Powered by Blogger.