দেশের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে ভিন্ন এক নজির গড়লো শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড
শ্রীলঙ্কায় সাম্প্রতিক ঘূর্ণিঝড় ও ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে ঘরবাড়ি, সড়কপথ, ফসলসহ নানাবিধ অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্যোগের এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড ।
দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার ও পুনর্গঠন কার্যক্রমে সহায়তার জন্য শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড ঘোষণা করেছে ১১ কোটি ৮৮ লাখ টাকা সমপরিমাণ অর্থ সহায়তা। এই অর্থ সরকারি ত্রাণ কার্যক্রম, পুনর্বাসন, খাদ্য ও জরুরি সামগ্রী সরবরাহে ব্যয় করা হবে।
মানবিক উদ্যোগের অংশ হিসেবে দেশের কঠিন সময়ে ক্রিকেট বোর্ডের এই সহায়তা ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। খেলাধুলার বাইরে গিয়েও মানুষের পাশে দাঁড়ানোর এই পদক্ষেপ শ্রীলঙ্কা ক্রিকেটের সামাজিক দায়বদ্ধতারই প্রতিফলন।

No comments