ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে নতুন বিশ্বরেকর্ড গড়ে সবাইকে হতবাক করলেন মুস্তাফিজ



বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান টি-টোয়েন্টি ক্রিকেটে আরেকটি অনন্য মাইলফলক স্পর্শ করেছেন। ডট বলের বিশেষ এক রেকর্ড গড়ে তিনি আবারও বিশ্বসেরাদের তালিকায় নিজের অবস্থান আরও শক্ত করেছেন।


লাহোর কালান্দার্সের বিপক্ষে ম্যাচে সপ্তম ওভারে বোলিংয়ে আসেন মুস্তাফিজ। প্রথম বলেই ডেভন কনওয়ের ব্যাটে চার হজম করলেও দ্রুত ঘুরে দাঁড়ান তিনি। ওভারের চতুর্থ বলে একটি ডট বল করেন, আর তাতেই গড়ে ওঠে নতুন ইতিহাস।


এই ম্যাচে দুই ওভার বোলিং করে তিনটি ডট বল যোগ করেন তিনি। ফলে তার টি-টোয়েন্টি ক্যারিয়ারে মোট ডট বলের সংখ্যা দাঁড়ায় ৩০০২, যা তাকে সর্বকালের তালিকায় পঞ্চম স্থানে নিয়ে গেছে।


টি-টোয়েন্টিতে সর্বাধিক ডট বলের তালিকায় আছেন—ডোয়াইন ব্রাভো (৩৬৮১), মোহাম্মদ আমির (৩৩৪৮), আন্দ্রে রাসেল (৩২১৩), সোহেল তানভির (৩০৪৬) এবং এরপরই মুস্তাফিজুর রহমান (৩০০২)।

এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও ডট বলের হিসেবে শীর্ষস্থান দখল করেছিলেন মুস্তাফিজ। গত বছর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে তিনি টিম সাউদিকে ছাড়িয়ে যান, তখন তার আন্তর্জাতিক ডট বল সংখ্যা দাঁড়ায় ১১৪২।


যদিও এই ম্যাচে দলীয়ভাবে সাফল্য পায়নি তার দল। লাহোর কালান্দার্স মাত্র ১০০ রানে অলআউট হলে সহজ জয় তুলে নেয় ইসলামাবাদ ইউনাইটেড। তবুও ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন এই টাইগার পেসার।


তালিকার শীর্ষে থাকা অনেক বোলারই ক্যারিয়ারের শেষ পর্যায়ে রয়েছেন। অন্যদিকে মুস্তাফিজ এখনও তার সেরা সময়ে খেলছেন এবং বিশ্বজুড়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত পারফর্ম করছেন। এই ধারাবাহিকতা বজায় রাখতে পারলে ডট বলের তালিকার শীর্ষে ওঠাও তার জন্য অসম্ভব নয়।

No comments

Powered by Blogger.