নিশ্চিত হারতে বসা ম্যাচ নিজ হাতে জিতিয়ে নতুন এক নজির গড়লেন তাওহীদ হৃদয়
১৮০+ চেজ করতে নেমে তানজিদ তামিম বাংলাদেশ দলকে প্রেশারে ফেলে আউট হয়ে যায়। তবে হৃদয় ব্যাটিংয়ে নেমেই সেই প্রেশারটা রিলিজ করার সর্বাত্মক চেষ্টা করেছে। হৃদয় এবং ইমনের পার্টনারশিপটা পুরো ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে।
হৃদয়ের জন্য পারফেক্ট একটা দিন ছিল। হৃদয় ২৭ বলে ৫১ রান করেছে। এর মধ্যে চার ছক্কা মেরে রান করেছে ২৬ রান। বাকি ২৫ রান করেছে সিংগেল, ডাবলসের মাধ্যমে। তার মানে বুঝতেই পারছেন সে মাঠে কতটা এক্টিভ ছিল। রানিং বিটুইন দ্য উইকেটে দুর্দান্ত ছিল। এমন হৃদয়কে সবসময় দেখতে চাই।

No comments