'বিসিবিতে নাটক আর শান্ত-মিরাজরা শিখছেন, এদিকে বিশ্বকে নাড়িয়ে দিচ্ছেন ১৫ বছরের বৈভব
বাংলাদেশ যেখানে বিসিবির নাটক সামলাতে ব্যাস্ত আর শান্ত মিরাজরা এখনো শিখে যাচ্ছেন সেখানে ক্রিকেট বিশ্বকে নাড়িয়ে দিচ্ছেন ১৫ বছর বয়সী ভারতীয় ব্যাটার বৈভব সূর্যবংশী
যেকোনো বিশেষণই এখন যেন বৈভব সূর্যবংশীর জন্য বেশ পুরোনো হয়ে গেছে। গত মাসেই ১৫ বছর পূর্ণ করা রাজস্থান রয়্যালসের এই ওপেনার দ্বিতীয়বারের মত এবারের আইপিএলে ফিফটি করলেন ১৫ বলে। এদিন রেকর্ড বই ওলটপালট করে ২৬ বলে ৭৮ রানের ধ্বংসাত্বক ইনিংস খেলেছেন তিনি।
এমন ইনিংসে ম্যাচসেরা হবার পরও উদযাপন নয়, বরং দ্রুত ঘুমানোকেই প্রাধান্য দেবার কথাই জানান সূর্যবংশী! রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বোলারদের ওপর ঝড় চালিয়ে ৭ ছক্কা ও ৩০০ স্ট্রাইকরেটে ৭৮ রান করেন সূর্যবংশী। এই ইনিংসে ১৫ বলে ফিফটির মাধ্যমে আইপিএলের প্রথম ব্যাটার হিসেবে ১৮ বা তার কম বল মোকাবেলা করে তিনটি ফিফটির রেকর্ড গড়েছেন এই ওপেনার।
সবমিলিয়ে এই পরিসংখ্যানে সূর্যবংশীর মোট ফিফটি চারটি। ভাগ বসিয়েছেন টি- টোয়েন্টি ক্রিকেটের দুই কিংবদন্তি ক্রিস গেইল ও কাইরন পোলার্ডের রেকর্ডে।

No comments