অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে বড় সুখবর দিয়ে চমকে দিলেন হার্ডহিটার সাব্বির রহমান
অপেক্ষার অবসান ঘটিয়ে মাঠে গড়াতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। আগামী মাসেরপ্রথম সপ্তাহে শুরু হতে পারে এবারের আসর। গত সপ্তাহে ক্লাবগুলোরসঙ্গে বৈঠক শেষে এমন সিদ্ধান্ত জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরপর থেকেইদলগুলো স্কোয়াড গঠনের কাজ শুরু করেছে।
আগামীসপ্তাহেই খেলোয়াড়দের দলবদল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত আসরের চ্যাম্পিয়নআবাহনী লিমিটেড এবারও শক্তিশালী দল গঠনের পরিকল্পনাকরছে। দলটির প্রধান কোচ হিসেবে দায়িত্বে থাকছেন হান্নান সরকার। শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে বড় বাজেটের দলগড়ার প্রস্তুতি নিচ্ছে ক্লাবটি।
এবারআবাহনীর হয়ে নতুন করে খেলবেন সাব্বির রহমান। মাহিদুল ইসলাম অঙ্কন ও সৌম্য সরকারেরখেলা প্রায় চূড়ান্ত হয়েছে। এছাড়া মুস্তাফিজুর রহমানের সঙ্গেও আলোচনা চলছে, তবে পারিশ্রমিক ইস্যুর কারণে তার চূড়ান্ত সিদ্ধান্ত এখনো আসেনি। এদিকে এবারের আসরে আরও থাকতে পারেন নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম, মোসাদ্দেক হোসেন, মাহফুজুর রহমান রাব্বি, রাকিবুল হাসান, খালেদ আহমেদ, জিসান আলম ও মেহেরব অহিন।

No comments