১৫০ বছরের টেস্ট ইতিহাস ভেঙ্গে গুড়িয়ে অল্পের জন্য বিশ্বরেকর্ড বঞ্চিত নাজমুল শান্ত
এর আগে টেস্ট ক্যারিয়ারে দুইবার পরপর দুই ইনিংসেই সেঞ্চুরি করার রেকর্ড রয়েছে শান্তর। ২০২৩ সালে আফগানিস্তানের বিপক্ষে এই মিরপুরেই তিনি যথাক্রমে ১৪৬ এবং ১২৪ রানের দুটি দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। সেই ম্যাচটিতে বাংলাদেশ রেকর্ড ৫৪৬ রানের ব্যবধানে জয় পেয়েছিল।
এরপর ২০২৫ সালের জুনেও শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করেন শান্ত। খেলেছেন ১৪৮ এবং ১২৫ রানের ইনিংস। মিরপুরে দ্বিতীয় এবং সবমিলিয়ে তৃতীয়বার টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরির কাছাকাছি ছিলেন শান্ত। তেমন কিছু হলে বিশ্বের মাত্র চতুর্থ ব্যাটার হিসেবে তিন টেস্টে জোড়া সেঞ্চুরির বিশ্বরেকর্ডে নাম লেখাতেন টাইগার অধিনায়ক। আন্তর্জাতিক টেস্টে কেবল তিন ক্রিকেটার তিনবার করে এই কীর্তি গড়েছেন সুনীল গাভাস্কার, রিকি পন্টিং ও ডেভিড ওয়ার্নার। ১৩ রানের জন্য সেই রেকর্ডে ভাগ বসানোর সুযোগ হাতছাড়া হলো শান্তর।

No comments