মিডল অর্ডারের ভরসা হতে ওয়ানডেতে ফেরার প্রস্তাব, সরাসরি সিদ্ধান্ত জানালেন মুশফিক



সীমিত ওভারের ক্রিকেটকে বিদায় বললেও এখনও টেস্ট খেলছেন মুশফিকুর রহিম। সম্প্রতি মুশফিককে ওয়ানডে দলে ফিরে পাওয়ার আশা প্রকাশ করেছিলেন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এবার এ নিয়ে মুখ খুললেন মুশফিক।


সিনিয়র ক্রিকেটারদের অবসরের পর মিডল অর্ডারে ভুগতে হয়েছে বাংলাদেশ। এখন অবশ্য ছন্দে ফিরেছে দল। তার আগেই শুরু হয়ে যায় মিরাজকে ফেরানোর আলোচনা।


মুশফিককে প্রস্তাবও দেওয়া হয়েছিল অবসর ভেঙে ওয়ানডেতে ফেরার। তবে মুশফিক তার নিজের সিদ্ধান্তে অটল।


পাকিস্তানের বিপক্ষে সিলেট টেস্টের আগে সিলেটে সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, 'ওয়ানডেতে ফেরার প্রস্তাব এসেছিল আমার কাছে। তবে আমার কাছে মনে হয় বাংলাদেশ দল এখন এমন অবস্থানে আছে বা ভবিষ্যতে যাবে, আমার মনে হয় আমার সার্ভিস ইনশাআল্লাহ দরকার হবে না।'


নিউজিল্যান্ড সিরিজ শুরুর আগে ওয়ানডে অধিনায়ক মিরাজকে জিজ্ঞেস করা হয়, মুশফিকের ফেরার ব্যাপারে। জবাবে মিরাজ বলেন, 'মুশফিক ভাইর মতো খেলোয়াড় দলে থাকলে অধিনায়কের কাজ সহজ হয়ে যায়। ফিটনেস দেখলে আরও কিছু দিন খেলতে পারতেন।'


তবে মিরাজ মুশফিকের সিদ্ধান্তকে সম্মান জানালে তখনই অনেকটা স্পষ্ট হয়ে যায়, ওয়ানডেতে ফিরছেন না মুশফিক। মিরাজ বলেছিলেন, 'তবে যেহেতু অবসর নিয়ে ফেলেছেন, এই সিদ্ধান্তকে সম্মান করি। অধিনায়ক হয়ে কথা বলেছিলাম, যেহেতু টেস্ট খেলছেন। অবসর যেহেতু নিয়ে ফেলেছেন অধিনায়ক হিসেবে আমি একার সিদ্ধান্ত তো না, সবার সিদ্ধান্তের বিষয় আছে। সবার আলোচনার একটা বিষয় ছিল। যেহেতু অবসর নিয়েছেন, এটাকে সম্মান করা উচিৎ।'


No comments

Powered by Blogger.