১৫০ বছরের টেস্ট ইতিহাস ভেঙ্গে গুড়িয়ে নতুন এক বিশ্বরেকর্ড গড়লো টাইগাররা
দেড়শো বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো যে কীর্তি দেখলো ক্রিকেট বিশ্ব।
২২-২৯ রানের মধ্যে আউট হয়েছে ৪ ব্যাটার। ২য় থেকে ৫ম নম্বরে নামা ব্যাটিং অর্ডারে দেখা যায় এই চিত্র।১৫০ বছরের ক্রিকেট ইতিহাসে যা আগে কখনো ঘটেনি।
স্কোরবোর্ডে ১১৬ রান যোগ হতেই নেই ৬ উইকেট। এরপর একপ্রান্ত আগলে রেখে লড়াই শুরু করেন লিটন কুমার দাস। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার শুরু হওয়া দ্বিতীয় টেস্টে লিটনের সেঞ্চুরিতেই প্রথম ইনিংসে মান বাঁচে বাংলাদেশের। অমন ক্রাইসিস পরিস্থিতিতে টেল-এন্ডারদের সঙ্গে লম্বা পার্টনারশিপ গড়ে বাংলাদেশকে বড় স্কোরে নিয়ে যাওয়ার ব্যাখ্যা দিয়েছেন ব্যাটার লিটন দাস।
ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত তার পরিকল্পনা, সিদ্ধান্ত এবং ড্রেসিংরুমের বার্তা নিয়েই ছিল মূল আলোচনা।
দিন শেষে সংবাদ সম্মেলনে লিটন বলেন, ‘আমার রোলটা একটু ডিফারেন্ট। আমি যখন টেস্ট ক্রিকেটে খেলি, ব্যাটিং করা লাগে মুশফিক ভাইয়ের সঙ্গে, মিরাজের সঙ্গে। যখন ব্যাটসম্যান থাকে মাইন্ডসেটআপটা টোটালি আলাদা থাকে কারণ আপনি জানেন সিঙ্গেল হয়ে গেলে সিঙ্গেল হয়ে যাবে। বাট আমাদের টেলগুলা তো খুব একটা স্ট্রং না যাদেরকে আমি প্রতি ওভারে চার-পাঁচ বল খেলার সুযোগ করে দেব। আমাদের টেল যদি আরও ভালো ব্যাটিং করে ভবিষ্যতে তাহলে এই অপরচুনিটিগুলা থাকবে যে আমি ফাস্ট বলে এক নিলেও তারা খেলতে পারবে।'
লিটন আরও বলেন, ‘সবচেয়ে বড় জিনিস যে এই পার্টিকুলার ইনিংসটাতে সেঞ্চুরির থেকে বড় জিনিস যে আমাদের টেলের যারাই ব্যাটিং করছে তাইজুল ভাই, তাসকিন, শরিফুল। এই তিনজন ব্যাটসম্যানই অনেকগুলা বল খেলেছে যেটা একটা বিগ টোটাল। স্বাভাবিক তারা তো রান করবে না, রান তো আমাকেই করতে হবে ব্যাটসম্যান হিসেবে রান করার দায়িত্বটা আমারই। কিন্তু ওরা যখন উইকেটে থাকে জটা সহজ হয়ে যায় আমার জন্য।’

No comments