হঠাৎ মাশরাফিকে নিয়ে সাহসী ১টি মন্তব্য করে ক্রিকেট পাড়ায় ঝড় তুললেন তাসকিন
তাসকিন আহমেদের চোখে মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা ফাস্ট বোলার। বিসিবির একটি পডকাস্টে অংশ নিয়ে তাসকিন তাঁর শৈশবের হিরো মাশরাফিকে সবার উপরে রাখেন এবং সেরা ১০ জন পেসারের তালিকায় তাঁকে 'নাম্বার ১' হিসেবে আখ্যায়িত করেন।
এই পডকাস্টে তাসকিন ব্লাইন্ড র্যাঙ্কিং (কোন বোলারের নাম আগে আসবে তা না জেনে ক্রমানুসারে সাজানো) পদ্ধতিতে বাংলাদেশের সেরা বোলারদের তালিকা তৈরি করেন। সেখানে তিনি মাশরাফি বিন মুর্তজাকে এক নম্বরে এবং মুস্তাফিজুর রহমানকে দুই নম্বরে স্থান দেন।
যেহেতু তিনি মাশরাফিকে তাঁর শৈশবের আইডল এবং প্রেরণার উৎস মনে করেন, তাই মাশরাফিকে সবার সেরা হিসেবে গণ্য করেন।

No comments