আশরাফুলের ২৫ বছরের অক্ষত বিশ্বরেকর্ড ভেঙে দেবেন ভৈবব সূর্যবংশী
মোহাম্মদ আশরাফুলের ২৫ বছরের অক্ষত বিশ্বরেকর্ড ভেঙে দেবেন ভৈবব সূর্যবংশী!
টেস্ট ক্রিকেটের ইতিহাসের সর্বকনিষ্ঠ সেঞ্চুরির রেকর্ডটি বাংলাদেশের মোহাম্মদ আশরাফুলের দখলে ২৫ বছর ধরেই। তবে এবার বোধহয় আর রেকর্ডটি টিকছে না। ভেঙে দেবার মতো কেউ একজন চলে এসেছেন। তার নাম ভৈবব সূর্যবংশী। বয়স মাত্র ১৫ বছর ৫২ দিন। রেকর্ডটি নিজের করে নিতে ২ বছর ৯ দিন সময় হাতে আছে! এরই মধ্যে ভারতে দাবি উঠেছে তাকে ভারতের জাতীয় দলে অভিষেক করানোর। ২০২৬ সালে সেটা হয়ে যেতে পারে। তাহলেও তার হাতে সময় থাকবে অন্তত ১৮ - ২০ মাস! এই সময়ের মধ্যে টেস্টে সেঞ্চুরি করতে পারলেই বনে যাবেন টেস্ট ক্রিকেটের ইতিহাসের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান!
ভৈবব সূর্যবংশী কি পারবেন? ভারত কি তাকে সাদা পোশাকে সুযোগ দেবে? নাকি রঙিন পোশাকেই আগে সুযোগ দিয়ে পরে টেস্টে অভিষেক করাবে?
বাংলাদেশের আশরাফুলের রেকর্ডটি এখন আসলেই ঝুঁকিতে আছে। ২৫ বছরে এই প্রথম রেকর্ডটি এতোটা ঝুঁকিতে পড়লো।
আপনার মতে রেকর্ডটি কি অক্ষত থাকবে? না ভৈববের দখলে চলে যাবে?

No comments