লিটন,শান্ত নাকি মুশফিক! সবাইকে অবাক করে সিরিজ সেরা হচ্ছেন যে ক্রিকেটার
সিরিজ সেরার পুরস্কার জিতবে মুশফিকুর রহিম। অনেকে আমার সাথে একমত নাও হতে পারেন। আসেন দেখি লিটন ও শান্তর থেকে মুশফিক কিভাবে এগিয়ে আছে।
🔸মুশফিকুর রহিম: ৪ ইনিংসে ২৫৩ রান করেছে ১ হান্ড্রেড ও ১ ফিফটি। প্রথম ম্যাচে করেছে ১ ফিফটির সাথে ৯৩ রান এবং দ্বিতীয় ম্যাচে করেছে ১ হান্ড্রেড ১৬০ রান।
🔸নাজমুল হোসাইন শান্ত: ৪ ইনিংসে করেছে ২৩২ রান ১ হান্ড্রেড ও ১ ফিফটি। প্রথম ম্যাচে ১ হান্ড্রেড ও ১ ফিফটিতে ১৮৮ রান করেছে। দ্বিতীয় ম্যাচে মাত্র ৪৪ রান করেছে।
🔸লিটন দাস: ৪ ইনিংসে ২৩৯ রান করেছে ১ হান্ড্রেড ও ১ ফিফটি। প্রথম ম্যাচে মাত্র ৪৪ রান করেছে। দ্বিতীয় ম্যাচে ১ হান্ড্রেড ও ১ ফিফটিতে ১৯৫ রান করেছে।
এখানে মুশফিক সবার থেকে এগিয়ে কারন তার রান বেশি এবং তার রান ২ ম্যাচেই গুরুত্বপূর্ণ ছিলো। সিরিজ সেরা সেই হবে যার ২ ম্যাচেই দূর্দান্ত পারফরম্যান্স হবে। মেহেদী মিরাজও পেতে পারে সে যদি শেষ ইনিংসে ৫-৬ উইকেট নিতে পারে।

No comments