পিএসএলের একমাত্র ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড গড়ে সবাইকে চমকে দিলেন নাহিদ রানা



যাকে একটা ম্যাচ খেলানোর জন্য অনুরোধ আসে বিসিবি প্রেসিডেন্টের কাছে। যাকে একটা ম্যাচ খেলানোর জন্য থাকে বাড়তি খরচ, বাড়তি বোনাস। আমাদেরই একজন। আমাদেরই নাহিদ রানা। রেকর্ডের পিএসএল রানার। একমাত্র বোলার হিসেবে এবারের পিএসএলে দুই মেডেন ওভার করেছেন। কমপক্ষে ১০ ওভার বল করেছেন এমন বোলারদের মধ্যে নাহিদ রানার ইকোনমি সবচেয়ে সেরা (৫.৪৪), সাথে বোলিং গড়ে সেরা (১০.৮৮) বাংলাদেশের নাহিদ রানাই। যাকে শুধু ফাইনাল খেলার জন্য উড়িয়ে এনেছে পেশোয়ার জালমি।

No comments

Powered by Blogger.