ইতিহাস ভেঙ্গে গুড়িয়ে দিয়ে ২৪৭ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে বিশ্বরেকর্ড ডি ভিলিয়ার্সের
টি-টোয়েন্টি ক্রিকেটের যুগে ব্যাটারদের রানবন্যার ঘটনা দেখা যাচ্ছে হরহামেশাই। রেকর্ড ভাঙা-গড়ার উৎসব চলছে নিয়মিতই। এবার ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটে ৪০ ওভারের টুর্নামেন্ট নর্দান প্রিমিয়ার ক্রিকেট লিগে (এনপিসিএল) ৮৮ বলে ২৪৭ রান করেছেন দক্ষিণ আফ্রিকান ব্যাটার ম্যাথু ডি ভিলিয়ার্স।
২৪৭ রান করেন ম্যাথু ডি ভিলিয়ার্স
নিজের ইনিংসে ২২টি ছক্কা ও ২৩টি চার হাঁকিয়েছেন ডি ভিলিয়ার্স। চার-ছক্কার দারুণ প্রর্দশনী দেখিয়ে ডি ভিলিয়ার্সের ২৪৭ রানের সুবাদে ৪৪৭ রান সংগ্রহ করে লংরিজ ক্রিকেট ক্লাব। দলটির হয়ে ফিফটি করেন জশুয়া মুলিন, রিচস মরগান, রব হলিংরাস্ট।
পরে ওয়েলি ক্রিকেট ক্লাবকে মাত্র ১১২ রানে গুটিয়ে ৩৩৫ রানের বিশাল জয় তুলে নেয় তারা। ৪ উইকেট শিকার করেন হোয়াইটহেড, উইকেটরক্ষকের ভূমিকায় ২ ক্যাচ তালুবন্দী করেন ডি ভিলিয়ার্স।
দিন ৩৬তম ওভারে জশুয়া ডেনরিথের ছয় বলে ছয়টি ছক্কা হাঁকান ডি ভিলিয়ার্স। পরের ওভারে ক্যাচ দিয়ে বিদায় নেন ২৫ বছর বয়সী এই ক্রিকেটার।
এনপিসিএল স্বীকৃত কোনো টুর্নামেন্ট নয়। তাই রেকর্ড বইয়ে তার নামের পাশে থাকবে না ২৪৭ রানের এই ইনিংসটি। লিস্ট ‘এ’ ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের রেকর্ড ভারতের নারায়ন জগদীশানের। ২০২২ সালে বিজয় হাজারে ট্রফিতে তামিলনাড়ুর হয়ে অরুণাচলের বিপক্ষে ২৭৭ রান করেছিলেন তিনি।

No comments