এলপিএলে মাঠে নেমেই ভিন্ন এক কান্ড ঘটিয়ে ক্রিকেট বিশ্বে তোলপাড় ফেলে দিলেন মিরাজ
বিদেশি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে মেহেদী হাসান মিরাজের প্রথম ম্যাচটা নানা কারণে স্মরণীয় হয়ে থাকলো। মাঠে তিনি ছিলেন নিন্দিত, মাঠের বাইরের ইস্যুতে নন্দিত! মাঠের ইস্যুটাই আগে বলা যাক...
লঙ্কা প্রিমিয়ার লিগে অভিষেকের দিন গল মারভেলসের জার্সিতে ১৭ বলে ১০ রান করেছেন মিরাজ। বল হাতেও দিনটা ভালো যায়নি। দলের ইনিংস শুরু করে দুই ওভারে দিয়েছেন ২৯ রান। তবুও চারিথ আসালাংকার পারফরম্যান্সে ম্যাচ জিততে গলের সমস্যা হয়নি...
তবে মাঠের বাইরের একটা ইস্যুতে প্রশংসিত হয়েছেন মিরাজ। মাঠে নামার সময় জার্সিতে থাকা একটি বেটিং প্রতিষ্ঠানের লোগো কালো টেপ দিয়ে ঢেকে খেলেন তিনি। ব্যক্তিগত ধর্মীয় বিশ্বাসের প্রতি সম্মান জানিয়ে নেওয়া এই সিদ্ধান্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। এর আগে জিম আফ্রো টি-টেনে একই কাজ করতে দেখা গিয়েছিল তাসকিন আহমেদ ও মুশফিকুর রহিমকে...

No comments