অস্ট্রেলিয়ার বিপক্ষে ১ম টেস্টে বড় চমক দিয়ে টাইগারদের শক্তিশালী একাদশ ঘোষণা
রাত পোহালেই বাংলাদেশ-অস্ট্রেলিয়া ঐতিহাসিক টেস্ট সিরিজ। একাদশ নিয়েই হয়তো দলের এখন সবচেয়ে বেশি মনোযোগ, বেশি চিন্তা। সম্ভবত বাংলাদেশ ৩ পেসার, ২ স্পিনার এবং ৬ ব্যাটারের ফর্মেশনেই খেলবে। সেক্ষেত্রে তানজিদ, সাদমান, মুমিনুল, শান্ত, মুশি, লিটন, মিরাজ, তাইজুল, তাসকিন, হাসান, খালেদ; এটা হতে পারে একাদশ।
তবে আমার ভাবনা ভিন্ন, আমি হলে যেভাবে একাদশ গড়তাম, সেটা নিচে দিচ্ছি...
১) সাদমান ইসলাম
২) সৌম্য সরকার
৩) মুমিনুল হক
৪) নাজমুল হোসেন শান্ত
৫) মুশফিকুর রহিম
৬) লিটন দাস
৭) অমিত হাসান
৮) মেহেদী হাসান মিরাজ
৯) তাইজুল ইসলাম
১০) তাসকিন আহমেদ
১১) খালেদ আহমেদ
সম্প্রতি ব্যাটিংয়ে বাংলাদেশ খুব খারাপ করছে। তাই ব্যাটিং ডেপথ বাড়ানোতে বিশ্বাসী আমি, এজন্যই ৮ ব্যাটার নেওয়া উচিত বলে মনে করি...
যেহেতু বাংলাদেশের তিনজন ফ্রন্টলাইন পেসার নাই, তাই কাজ চালানোর জন্য আমি তিনজন পেসার খেলানোর পক্ষপাতী নই। বাংলাদেশের ম'রা উইকেটেও অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের পেসাররা সফলতা পেলে, তাইজুলদের উপর ভরসা রাখা যেতে পারে...
হাসান অনেক স্কিলফুল বোলার, কিন্তু অস্ট্রেলিয়ায় খালেদের বেশি সফল হওয়ার সুযোগ আছে বলে মনে হয় আমার। তিনি ডেকে খুব ভালো হিট করতে পারেন, তার হাতে উবল সিমের মতো অস্ত্রও আছে...
সাদমান প্রস্তুতি ম্যাচে ভালো করেছেন, সেজন্য তাকে চাই। তানজিদের শর্ট বলে খানিকটা দুর্বলতা আছে, পুল করতে গিয়ে তিনি অনেকবারই আউট হয়েছেন, সেখানে সৌম্য শর্ট বলে ভালো এবং পেস বোলিং করতে পারেন। তাই সৌম্য ওভার তানজিদ...
মাত্র এক টেস্টের অভিজ্ঞতা অমিতের। কিন্তু জিম্বাবুয়েতে দ্বিতীয় ইনিংসে বাউন্স ভালো সামলেছেন, অস্ট্রেলিয়ায় অনুশীলন ম্যাচে ভালো ব্যাট করেছেন, যদিও ইনিংস বড় করতে পারেননি। তবে তার উপর আমি ভরসা রাখতে চাই। সেই প্রতিদান দিতে পারবেন বলেই বিশ্বাস করি...
সর্বোপরি একাদশটা আমার ব্যক্তিগত ভাবনা। আমি যদি ম্যানেজমেন্টের পার্ট হতাম, আমি এভাবে চিন্তা করতাম। নিজের স্ট্রেংথে থাকার চিন্তা করতাম।
আপনারাও আপনাদের একাদশ ভাবনা জানাতে পারেন...

No comments