চমক দিয়ে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ২০ সদস্যের দল ঘোষণা, দেখুন চূড়ান্ত তালিকা

 



অবশেষে চূড়ান্ত হলো ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০ দল। সবশেষ দল হিসেবে বিশ্বকাপের টিকিট কেটেছে সংযুক্ত আরব আমিরাত। আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে ২০ দল অনুষ্ঠিত হবে বিশ্বকাপ।


আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এশিয়া–পূর্ব এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাছাইয়ে জাপানকে হারিয়ে বিশ্বকাপের টিকিট পেয়েছে আরব আমিরাত। গতকাল এই অঞ্চল থেকে টিকিট পেয়েছে ওমান ও নেপাল। আজ তৃতীয় ও শেষ দল হিসেবে এই অঞ্চল থেকে টিকিট পেল আরব আমিরাত।


এদিন সুপার সিক্সের ম্যাচে জাপানকে হারাতে পারলেই বিশ্বকাপে জায়গা নিশ্চিত হতো আরব আমিরাতের। জাপান প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১১৬ রান সংগ্রহ করে। জবাবে খেলতে নেমে ১২.১ ওভারে ৮ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় আরব আমিরাত।

No comments

Powered by Blogger.