৫১ বছরের ক্রিকেট ইতিহাসে ১ম বাংলাদেশি হিসেবে নতুন বিশ্বরেকর্ড গড়লেন সোবহানা মোস্তারি



মাত্র দ্বিতীয়বারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপে খেলছে বাংলাদেশ। পাকিস্তানকে হারানো ব্যতীত চলতি আসরে তেমন বড় কোন সফলতা না পেলেও ব্যক্তিগত পারফরমেন্সে আলো কেড়েছেন একাধিক টাইগ্রেস ক্রিকেটার। এবার বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ার বিপক্ষে অর্ধশতক হাকানোর কীর্তি করেছেন সোবহানা মোস্তারি।


নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচ খেলতে আজ বৃহস্পতিবার ভারতের ভিশাখাপাটনামে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৮ রান সংগ্রহ করতে সক্ষম হয় লাল-সবুজের প্রতিনিধিরা। গুরুত্বপূর্ণ এই ম্যাচে ৮০ বলে ৬৬ রানের দুর্দান্ত এক অপরাজিত ইনিংস খেলেন সোবহানা।


অস্ট্রেলিয়ান নারী দলের বিপক্ষে এখন পর্যন্ত সব মিলিয়ে ৪ ম্যাচ খেলা হয়েছে বাংলাদেশের। তবে কখনোই জয়ের দেখা পায়নি লাল-সবুজের প্রতিনিধিরা। আর সেই ম্যাচগুলোতে এর আগে অর্ধশতকে দেখা পায়নি কোনও টাইগ্রেস ব্যাটার। সেই কাজটি করে দেখালেন সোবহানা মোস্তারি।

No comments

Powered by Blogger.