১৫৯ বছরের বিরল ক’ল’ঙ্কজনক ইতিহাস রচনা করলো বাংলাদেশ
৯৩ রানে অলআউট ওয়ানডে খেলার ধৈর্যটুকুও নেই বাংলাদেশ এখন ৫০ ওভার পূর্ণ করতেই পারে না ওয়ানডে ক্রিকেটে। জেনুইন ৬ জন ব্যাটসম্যান মিলিয়ে করলেন মাত্র ৬৪ বলে ২৭ রান এবং সবাই আউট। একমাত্র সাইফ হাসান ছাড়া কেউই ব্যাট হাতে দাঁড়াতে পারেননি। ৪৪ রান থেকে ১ উইকেট শেষে স্কোরবোর্ডে ৯৩ রানে ১০ উইকেট হ্যাঁ এটাই বর্তমান বাংলাদেশ। রশিদ খানের বোলিংয়ের সামনে পুরো ব্যাটিং লাইনআপ যেন অসহায়। ফলাফল বাংলাদেশ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ, শেষ ম্যাচে বিশাল ব্যবধানে হার ২০০ রানের।
এভাবে খেললে আমরা ওয়ানডে বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের দাবি করতে পারি না।
এক সময় মাহমুদউল্লাহ, মুশফিকরা উইকেট পড়লে দলকে সম্মানজনক স্কোরে নিয়ে যেতেন। তখন তাদের ডট বল খেলায় সমালোচনা হতো। কিন্তু আজ, সেই “ডট বল খেলা”র ধৈর্যটুকুও নেই বাংলাদেশ এখন ৫০ ওভার পূর্ণ করতেই পারে না ওয়ানডে ক্রিকেটে।

No comments