না ফেরার দেশে পাড়ি জমালেন পাকিস্তানের ওয়াজির মোহাম্মদ

 

পাস্তানের ক্রিকেটে চলছে দুর্দিন। এর মাঝেই এলো আরেক শোক সংবাদ। পরপারে পাড়ি জমিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াজির মোহাম্মদ। যিনি আবার পাকিস্তানের ক্রিকেট ইতিহাসের জনপ্রিয় তারকা হানিফ মোহাম্মদের বড় ভাই। এতে শোক প্রকাশ করেছেন ইমরান খান।


দেশ থেকে পাড়ি জমিয়ে দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যের বার্মিংহ্যাম শহরে বসবাস করছিলেন ৯৫ বছর বয়সী ওয়াজির মোহাম্মদ। গতকাল (১৩ অক্টোবর) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পাকিস্তানের সংবাদমাধ্যম সামা টিভি এই তথ্য নিশ্চিত করেছে।



পাকিস্তানের হয়ে ২০ টেস্টে ৮০১ রান করেছেন ওয়াজির। ১৯৫০-৬০ দশকে পাকিস্তান ক্রিকেটের উত্থানে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ওয়াজির মোহাম্মদ। ওয়াজির মোহাম্মদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রেসিডেন্ট মহসিন নাকভি।

No comments

Powered by Blogger.