পর্দার পেছন থেকে আসল খেলা খেলছেন লিপু, সালাউদ্দিন! ক্ষেপে গিয়ে কঠিন সিদ্ধান্ত বুলবুলের



ক্রিকেটার দের ভিলেন বানাই আমরা, এয়ারপোর্টে দুয়োধ্বনি দেই, বা ফেসবুক পোস্টে যা মনে আসে তাই বলি। আমি কোনটা ঠিক বা বেঠিক সেটা নিয়ে এখানে বলবনা। আমার কথা হলো শুধু ক্রিকেটার রাই কি ব্যর্থ হচ্ছেন নাকি পুরো ম্যানেজমেন্ট কে এখানে দায়ী করা উচিৎ? 


সর্বশেষ শ্রীলঙ্কা সিরিজ থেকে, এশিয়া কাপ বা সদ্য সমাপ্ত আফগানিস্তান সিরিজ হোক, টিম সিলেকশন কি ঠিক ছিল? স্কোয়াড কি ব্যালেন্সড ছিল? নান্নু ভাই যখন ছিলেন, তাকে সবাই মিলে গালি দিয়েছি কিন্তু তিনি তো সামনে এসে কথা বলার বা দল নিয়ে ব্যাখ্যা দেয়ার সাহস রেখেছিলেন। আমি বলছিনা নান্নু ভাইয়ের সময় দল নির্বাচন প্রক্রিয়া সঠিক ছিল, কিন্তু বলছি যেই দল টা দেয়া হতো, সেটা কেন দেয়া হয়েছে সেটা নিয়ে তিনি তার বক্তব্য দিতেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর টা তো দিতেন। আর এখন লিপু ভাই কি করছেন? এই দেশের নির্বাচক রা এক আজব প্রাণী, বিভিন্ন দেশের সিলেক্টর দের দেখি ঘরোয়া ক্রিকেটের মাঠে ঘুরে বেড়ান, খেলা দেখেন, সেখান থেকে প্লেয়ার বাছাই করেন। আমাদের দেশে কয়জন সিলেক্টর মাঠে যেয়ে ঘরোয়া ক্রিকেট দেখেন? 


লিপু ভাই ৩ লক্ষ টাকা বেতন পান মাসপ্রতি, কিন্তু তিনি বিসিবির রুমের বাহিরে কয়দিন ডিউটি করছেন? কোনদিনও কি মাঠে যেয়ে খেলা দেখেছেন? শুধু নামের ওপর ভিত্তি করে বা ঘরোয়া লিগের স্ট্যাটস দেখেই তিনি দল দিয়ে দেন, লিপু ভাইয়ের টিম সিলেকশনের একটা সুন্দর প্যাটার্ণ রয়েছে। ধরেন উদাহরণ দেই, তানজিদ তামিম আর ইমন ভালো করছেন, সেখানে নাইম ঘরোয়া তে ভালো খেলছে, পরের সিরিজে ইমন বাদ, এমন নয় যে ইমন খারাপ খেলেছে, দলে নিতে হবে কাকে? নাইম কে নাও। আবার নাইম কে কেন নেয়া হলো সেটা নিয়ে কোন ব্যাখ্যা নেই, নাইম এক ম্যাচ খারাপ খেলল, নাইম বাদ। সৌম্য ওডিয়াই তে ভালো খেলছিল, কিন্তু অজানা কারণে সৌম্য কে দলে নেয়া হচ্ছিলনা, যখন দেখলেন আর উপায় নেই, তখন সৌম্য কে আবারো ওপেনিং এ ফেরানো হল। 


এরচেয়েও হাস্যকর, মিরাজ খেললে মোসাদ্দেক সৈকতের দলে ঢোকার কোন সম্ভাবনা নাই, এই কেমন কথা ভাই? যদিও পড়ে তিনি সরি চেয়েছেন বলেছেন কিন্তু তিনি এই কথা কিভাবে বলতে পারেন? মাঝের সিরিজ গুলোতে মিডল অর্ডারে হৃদয় ছাড়া কাউকে রাখাই হয়না, আবার জাকের আলী এত খারাপ খেলতে থাকার পরেও তাকে দল থেকে বাদ দেয়া যায়না। এই ওয়েস্ট ইন্ডিজের সাথে সিরিজে ফিনিশার হিসেবে রেখে দিলেন জাকের, শামীম আর সোহান কে। ভাই কিন্তু কেন? একই পজিশনের ৩ জন প্লেয়ার কেন স্কোয়াডে রাখবেন? অংকন কে নেয়া দরকার ছিল টি-টুয়েন্টি তে, কারণ ওখানে তার স্ট্রাইক রেট ১৭৪, সেখানে তাকে টি-টুয়েন্টি তে নেয়া হয়না, নিলেন ওডিয়াই তে। যাইহোক নিলেন, কিন্তু অংকনও উইকেট-কীপার ব্যাটার, হয়তো ৫ নম্বরের বিবেচনায় নেয়া হয়েছে, তাহলে সোহান যদি কিপিং করেন, সেখানে জাকের আলী বা শামীমের মাঝে কেউ কি খেলার সুযোগ পাবেন? আর যদি উইকেট কিপিং এ অপশন খুঁজেন, তাহলে সোহান, অংকন এবং জাকের, ৩ জন কেন থাকবে? উত্তর আছে? 


আমার কথা হলো অংকন কে নিয়েছেন সেটা ভালো, আর ১ জন নতুন কাউকে পাইপলাইন থেকে আনার কথা ভাবা যেতনা? বা ইয়াসির রাব্বির মত যারা আছেন, মিডল অর্ডারে দেখা যেতনা? ২০২৭ এ বিশ্বকাপ, আমাদের কে যদি কোয়ালিফাই করার জন্য বেশি মাথা ঘামাতে হয়, এজন্য মিরপুরে কালো উইকেটে একেকটা দল ডেকে নিয়ে এসে হারিয়ে কোয়ালিফাই করা লাগে, তাহলে ভাই ওই খেলা খেলে লাভ নাই, ওই কোয়ালিফাই করেও লাভ নাই। অন্য দলগুলো যখন নতুন নতুন অপশনস খেলিয়ে দেখছে কাকে নিয়ে সামনে এগোনো যায় আর আমরা বিসিবির রুমে বসে ওই ছকে আঁকা একই জিনিস নিয়ে সামনের পথ বেছে নেই। 


আসি সালাউদ্দিন সাহেব প্রসঙ্গে, যদিও ওনাকে নিয়ে ডিটেইলে আগে লিখেছি তাই ছোট করে বলি। এই যে এশিয়া কাপ আর আফগানিস্তান সিরিজের ব্যর্থতা আমাদের বা ব্যাটার দের ভরাডুবি, গালি খেলো প্লেয়ার রা, তো সালাউদ্দিন সাহেব তো ব্যাটিং কোচ বা সিনিয়র এসিস্টেন্ট কোচ, তার দায় নেই? ব্যাটার দের টেকনিকে দুর্বলতা, একই ভাবে আউট হচ্ছেন, তাহলে কোচ কি করছে? কোচ ব্যাখ্যা দিবেনা সেটা? উনি যদি ঠিক ভাবে কাজ করেন তাহলে তো কিছুটা পরিবর্তন আমরা দেখতে পেতাম। আবার সালাউদ্দিন সাহেবের নেপোটিজম নিয়ে নতুন করে কিই বা বলবো? জাকের আলী কোন কোটায় খেলেন, সেটা কি আর নতুন কোন বিষয়! 


তাই প্লেয়ার দের গালি দিলে কিছু টা ওনারাও তো ডিজার্ভ করেন। কারণ নিজের কাজ কতটুকু ভালো ভাবে করতে পারছেন লিপু ভাই বা সালাউদ্দিন ভাই, সেটা নিয়ে অনেক বড় প্রশ্ন থেকে যায়। 


শান্ত'র ক্যাপ্টেন্সি কেড়ে নেয়া বা মিরাজ কে ওডিআই তে ক্যাপ্টেন করা সহ আরও কিছু জিনিস নিয়ে নতুন করে ক্রিকেট অপারেশন্স এর চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম সাহেব কে নিয়েও কথা বলা দরকার। উনি আরেকজন জনাব যিনি বোর্ডে আসার আগে কত 'হেন কারেঙ্গা, তেন কারেঙ্গা' বুলি ফুটিয়েছিলেন, আর এখন যা দেখছি, সেটা দেখলে লজ্জা হয় এনারা আসলে ক্রিকেট নিয়ে

 ভাবেন কতটুকু !!

No comments

Powered by Blogger.