ওয়ানডেতে টি-২০ স্টাইলে ২০০ স্ট্রাইকে ব্যাটিং করে বাংলাদেশকে লজ্জার হাত থেকে বাচালেন রিশাদ



ফিরলেন সোহান, ২০০ স্ট্রাইক রেটে খেলে বিদায় নিলেন রিশাদও।১৩ বলে ২৬ রান করেছেন তিনি।


শেষদিকে রান তুলতে গিয়ে ব্যর্থ মিরাজ, হাফ সেঞ্চুরি হলো না অঙ্কনের


২৭ বলে ১৭ রান করে ফিরে গেছেন মেহেদী হাসান মিরাজ। রেস্টন চেইজের বলে স্লগ সুইপে ছক্কার চেষ্টায় ব‍্যর্থ হন মেহেদী হাসান মিরাজ। ডিপ ফাইন লেগে জাস্টিন গ্রেভসের হাতে ক্যাচ তুলে দেন তিনি। ৫৫ বলে এই জুটি তোলে ৪৩ রান।


চেজের বলে এরপর ফিরে যান অঙ্কনও। তার লেংথ ডেলিভারিতে স্লগ সুইপ করতে গিয়ে ফিরে যান এই উইকেটরক্ষক।


অভিষেকে হাফ সেঞ্চুরি হাঁকানো হলো না অঙ্কনের। ৭৬ বলে তিনটি চারে ৪৬ রান করেন তিনি। ১৫৮ রানে পাঁচ উইকেটের পর ১৬৫ রানে ষষ্ঠ উইকেট হারায় বাংলাদেশ।


হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন হৃদয়। ৮৭ বলে হাফ সেঞ্চুরি পূরণ করেন তিনি। ওয়ানডেতে এটি তার ১১তম হাফ সেঞ্চুরি।

No comments

Powered by Blogger.