সাইফকে নতুন আখ্যা দিয়ে যে ১টি জিনিষ চাইলেন হেড কোচ ফিল সিমন্স



সবশেষ এশিয়া কাপ দিয়ে বাংলাদেশ দলে এক আশির্বাদ রূপে আবির্ভূত হয়েছেন সাইফ হাসান। এশিয়া কাপের পর আফগানিস্তান সিরিজেও ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স করেছিলেন তিনি। বিশেষ করে টি-টোয়েন্টিতে তার মারকুটে ব্যাটিং মনজয় করেছে সকলের। এবার ঘরের মাঠে ওয়ানডে সিরিজেও তার ব্যাটের দিকে তাকিয়ে বাংলাদেশ। 


আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে এই ফরম্যাটে অভিষেক হয়েছে সাইফের। যদিও অভিষেক সিরিজটা খুব ভালো কাটেনি সাইফের। সিরিজের তিনটি ওয়ানডেতেই ক্রিজে সেট হয়েও ইনিংস বড় করতে পারেননি এই ব্যাটার। শেষ ওয়ানডেতে সুযোগ ছিল প্রথম ফিফটি তুলে নেওয়ার। তবে চল্লিশের ঘরে কাটা পড়েন তিনি।


তবে শুধু ব্যাটিং নয়, বল হাতেও পারদর্শী সাইফ। বল হাতে কার্যকরী ব্রেকথ্রু এনে দিতে সক্ষম এই স্পিনার। তাই সাইফকে এক বিষ্ময়কর প্যাকেজ হিসেবে আখ্যা দিয়েছেন বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স।

No comments

Powered by Blogger.