অবশেষে ফিফা থেকে বিশাল বড় সুখবর পেল বাংলাদেশ, ইতিহাস সেরা অবস্থানে হামজারা
অবশেষে ফিফা র্যাঙ্কিংয়ে উন্নতির মুখ দেখলো বাংলাদেশ দল। সদ্য সমাপ্ত এশিয়ান কাপের বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করে র্যাঙ্কিংয়ে একধাপ এগিয়েছে লাল-সবুজের দল।আজ শুক্রবার (১৭ অক্টোবর) হালনাগাদ র্যাঙ্কিং প্রকাশ করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। যেখানে একধাপ এগিয়ে ১৮৩ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ।
ফিফা র্যাঙ্কিংয়ে উন্নতি হলেও রেটিং পয়েন্ট কমেছে বাংলাদেশের। গত সেপ্টেম্বরে প্রকাশিত র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ছিল ১৮৪। আর পয়েন্ট ছিল ৮৯৯। তবে এবার র্যাঙ্কিংয়ে উন্নতি হলেও ৫ পয়েন্ট কমেছে লাল-সবুজদের। বর্তমানে হামজা-জামালদের রেটিং পয়েন্ট ৮৯৪।
অক্টোবর উইন্ডোতে হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ঘরের মাঠে দুর্দান্ত পারফরম্যান্স করেও হেরে যান হামজা-জামালরা। ৭ গোলের ম্যাচে দুর্দান্ত কামব্যাকের পর শেষ কয়েক সেকেন্ডে গোল হজম করে ৪-৩ ব্যবধানে হেরে পয়েন্ট হাতছাড়া করে লাল-সবুজের প্রতিনিধিরা।

No comments