হংকংয়ের বিপক্ষে ড্র, হামজাদের কান্নাভেজা চোখে এশিয়া কাপের স্বপ্ন ভঙ্গ বাংলাদেশের



১-১ সমতায় শেষ হলো বাংলাদেশ - হংকং চায়নার ফিরতি লেগের ম্যাচ ! তবে আ*ফসোস থেকেই গেলো, তারিক কাজির ভূলে পেনাল্টি থেকে গোল হজম না করলে জয় নিয়েই মাঠ ছাড়তে পারতো বাংলাদেশ !!

বাংলাদেশের এবারের এশিয়ান কাপ বাছাইয়ের জার্নিটাই আ*ক্ষেপে মোড়ানো! প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে একাধিক গোল মিস করে ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। এরপর ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষেও একই কাহিনী গোল মিস, তবে সেবার শেষ মুহূর্তে গোল খেয়ে পরাজয় ‌। এরপর হংকং চায়নার বিপক্ষে ঘরের মাঠে ডিফেন্ডারদের ভূলে একাধিক গোল খাওয়ার পরও, সমতায় ফিরেছিল বাংলাদেশ। সেখান থেকে ১০০তম মিনিটে গোল খেয়ে পরাজয় মেনে নিতে হয়।

আর আজকে পেনাল্টি থেকে গোল হজম করে ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হলো বাংলাদেশ কে ।


সবমিলিয়ে এবারের এশিয়ান কাপ বাছাইয়ে, ম্যাচের রেজাল্ট পক্ষে না এলেও উন্নতির ছাপ দেখা গেছে মাঠে। আশাকরি ভবিষ্যতে দারুন কিছু হবে। স্পোর্টসে রাতারাতি সবকিছু করা যায় না, আস্তে আস্তে শিখে শিখেই দুনিয়া জয় করতে হয়।


No comments

Powered by Blogger.