🔴বাংলাদেশ বনাম হংকং লাইভ ম্যাচ
এশিয়ান কাপ বাছাইয়ের চূড়ান্ত পর্বে টিকে থাকতে হলে আজ (মঙ্গলবার) শক্তিশালী হংকংয়ের বিপক্ষে জিততেই হবে বাংলাদেশকে। এই ম্যাচটি হামজা চৌধুরী, জামাল ভূঁইয়াদের জন্য কার্যত ‘ডু অর ডাই’ ম্যাচ। আজ হারলে বা ড্র করলে, বাছাইপর্ব থেকে ছিটকে যেতে হবে হাভিয়ের কাবরেরার দলকে। তাই লাল-সবুজের দলের সামনে জয় ছাড়া আর কোন বিকল্প নেই।
Vid............https://www.facebook.com/share/v/1A2zTNjjdR/
এর আগে ঘরের মাঠে হংকংয়ের বিপক্ষে ড্র করার সুযোগ ছিল বাংলাদেশের কিন্তু একেবারে শেষ মুহূর্তে গোল হজম করে ৪-৩ ব্যবধানে হার মানতে হয় টাইগারদের। সেই হারই এখন জামাল ভূঁইয়াদের নিয়ে গিয়েছে খাদের কিনারায়।
হোম ম্যাচে জাতীয় স্টেডিয়ামে হামজাদের সমর্থন করতে উপচে পড়া ভিড় ছিল। কিন্তু অ্যাওয়ে ম্যাচে সেই সুবিধা পাবে না বাংলাদেশ। জানা গেছে, কাই তাক স্টেডিয়ামের ৫০ হাজার টিকিট মাত্র দেড় ঘণ্টার মধ্যেই বিক্রি হয়ে গেছে যার বেশিরভাগই কিনেছেন হংকংয়ের সমর্থকরা। যদিও মাঠে কিছু প্রবাসী বাংলাদেশি খেলা দেখতে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য একটি দুঃসংবাদ হলো, সন্ধ্যা ছয়টায় শুরু হতে যাওয়া গুরুত্বপূর্ণ এই ম্যাচটি সরাসরি কোনো টিভি চ্যানেলে দেখা যাবে না। এর আগের ম্যাচটি বেসরকারি চ্যানেল টি-স্পোর্টস সম্প্রচার করলেও আজকের সূচিতে চ্যানেলটি লাহোর টেস্ট, মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ এবং সন্ধ্যায় বাংলাদেশ বনাম আফগানিস্তান তৃতীয় ওয়ানডে দেখানোর কথা ঘোষণা করেছে।
তবে হতাশ হওয়ার কিছু নেই। বাংলাদেশের ফুটবলপ্রেমীরা হংকংয়ের বিপক্ষে ম্যাচটি সরাসরি উপভোগ করতে পারবেন অনলাইনে। জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গ’ ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে।

No comments