W W W W W টানা ৫ উইকেট তুলে নিয়ে সব ইতিহাস ভেঙ্গে গুড়িয়ে দিয়ে বিশ্বরেকর্ড রিশাদের

 


ক্যারিয়ারের প্রথমবারের মতো ৫ উইকেটের দেখা পেলেন রিশাদ হোসেন 🇧।

আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান আল্লাহ তায়ালার 🥰

গেম চেঞ্জিং পাঁচ উইকেট নেওয়ার পর মহান আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করলেন টাইগার লেগ স্পিনার রিশাদ হোসেন।

বাংলাদেশের তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন যেন একাই শেষ করে দিলেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং টপ অর্ডার। মাত্র কয়েক ওভারের ব্যবধানে তার ঘূর্ণিতে বিপর্যস্ত হয় ক্যারিবীয় ব্যাটাররা। প্রথম ৫ উইকেট নিয়েই তিনি গড়ে ফেললেন ইতিহাস—বিশ্ব ক্রিকেটে মাত্র দ্বিতীয় লেগ স্পিনার হিসেবে কোনো ইনিংসে প্রথম পাঁচটি উইকেট নিলেন একাই।ক্রিকেট ব্যাট


গত বছর ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার জেফ্রি ভ্যান্ডারসে প্রথম এই কীর্তি গড়েছিলেন। আর এবার সেই তালিকায় নাম তুললেন বাংলাদেশের তরুণ রিশাদ।


রিশাদের বিধ্বংসী স্পেল


১২তম ওভারে বোলিংয়ে এসেই আঘাত হানেন রিশাদ। লেগ স্পিনে বিভ্রান্ত হয়ে এলবিডব্লিউ হন আলিক আথানেজ। এরপর একে একে ফেরান কার্টি, কিং, রাদারফোর্ড ও চেজকে। মাত্র ১২তম ওয়ানডেতে তুলে নেন ক্যারিয়ারের প্রথম ৫ উইকেট।


তখন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের স্কোরবোর্ডে মাত্র ৯২ রান, হাতে ৫ উইকেট হারানো। তার ঘূর্ণির সামনে ব্যাটারদের অবস্থা দিশেহারা।


No comments

Powered by Blogger.