অবিশ্বাস্যভাবে ১ বলেই ১৭ রান নিয়ে শামীম পাটোয়ারীর নতুন ইতিহাস দেখলো ক্রিকেট বিশ্ব
১ বলেই হলো ১৭ রান।শুনতে অবাক লাগলেও এমনটিই ঘটেছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার টি-২০ ম্যাচে।১৭ তম ওভারের ঘটনা।ব্যাট করছিলেন শামীম পাটোয়ারী। ওভারের শেষ বলে চার মারেন শামীম পাটোয়ারী। পরবর্তীতে দেখা যায় বলটি পায়ের নো হয়েছে।ফলে ফ্রি হিট পায় বাংলাদেশ। ফ্রি হিট বলটি ওয়াইড দেন কিউই বোলার ম্যাথিউ ফিসার।ফলে পরের বলটিও হবে ফ্রি হিট। সেই বলে চার হাকান শামীম পাটোয়ারী কিন্তু হাই নো ধরা হয় বলটিকে।ফলে আরও একটি ফ্রি হিট পায় টাইগাররা। সেই ফ্রি হিট অর্থাৎ ওভারের শেষ বলে ছুকা হাকান শামীম পাটোয়ারী। আর এতে বৈধ ১ বলে ১৭ রান নেন শামীম পাটোয়ারী। ওই ওভারে মোট রান দেন ২৫।

No comments