বাংলাদেশকে ছোট দল বলে চরমভাবে অপমান করে নতুন ঘোষণা শ্রীলঙ্কার
হারলে জরিমানা, জিতলে বোনাস: লঙ্কান ক্রিকেটে নতুন নীতি !!
পারফরম্যান্সে ধারাবাহিকতা ফেরাতে পুরস্কার–শাস্তির নতুন কাঠামো আনছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। আগে আইসিসি র্যাঙ্কিংয়ের প্রথম ৯ দলের যেকোনো একটিকে হারালেই বোনাস পেতেন ক্রিকেটাররা, এখন সেই নিয়ম কঠোর হচ্ছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কেবল শীর্ষ ৪ দলের বিপক্ষে সিরিজ জিতলেই মিলবে বোনাস।
বাংলাদেশ বা আফগানিস্তানের মতো পিছিয়ে থাকা দলের বিপক্ষে সিরিজ জিতলেও আর কোনো অতিরিক্ত অর্থ পাবেন না লঙ্কান ক্রিকেটাররা। উল্টো এসব দলের কাছেই যদি সিরিজ হারে, তাহলে গুনতে হবে জরিমানা।
নতুন চুক্তিতে স্পষ্ট করা হয়েছে—যেকোনো সংস্করণে সিরিজ হারলেই ম্যাচ ফির ১০ শতাংশ কেটে নেওয়া হবে। অর্থাৎ নিচের সারির দলের বিপক্ষে ব্যর্থতা সরাসরি প্রভাব ফেলবে ক্রিকেটারদের পকেটে।
আগামী দুই সপ্তাহের মধ্যেই এই নতুন চুক্তি ক্রিকেটারদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

No comments