বিশ্বকে তাক লাগিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে যে ১টি সমীকরণ টাইগারদের সামনে
বাংলাদেশের টেস্ট দলটা নিয়ে এবার আামাদের একটু বড় স্বপ্ন দেখার সময় এসে গেছে। অধিনায়ক শান্ত নিজেই এবার জানিয়ে রাখছেন এই টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে তার স্বপ্ন কতটুকু। কিন্তু আমরা এজ এ ফ্যান এবার স্বপ্নটা কি আরেকটু বড় দেখতে পারি না? বাংলাদেশের পয়েন্ট এখন ২৮। পার্সেন্টের হিসেবে যা কিনা ৫৮.৩৩%
৮টির মধ্যে জিততে হবে ৬টি ম্যাচ।
বাংলাদেশের পরের সিরিজ গুলো:
অস্ট্রেলিয়া- এওয়ে
দক্ষিণ আফ্রিকা- এওয়ে
ইংল্যান্ড- হোম
ওয়েস্ট ইন্ডিজ- হোম
অর্থাৎ ৮ ম্যাচে সব মিলিয়ে ৯৬ পয়েন্টের খেলা। এবার যেহেতু ফাইনালের স্বপ্ন দেখতে চাই তাহলে খেলতে হবে সেভাবেই। তাহলে আমাদের আসলে কি করতে হবে। সোজা হিসাব ম্যাচ জিততে হবে। প্রশ্ন হচ্ছে কয়টা ম্যাচ জিততে হবে।
ধরে নেই শুধু হোমের ৪টা ম্যাচ আমরা জিতলাম তাহলে আমাদের টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট হবে ৭৬। পার্সেন্টে দাঁড়ায় ৫২.৭৮। এটা ফাইনালের জন্য যথেষ্ট হবে না।
কিন্তু যদি ৬টা জয় পাই তাহলে পার্সেন্ট বেড়ে দাড়াবে ৬৯.৪৪। হোপফুলি এটা এনাফ হবে ফাইনালের জন্য।
এবার আসি আসলেই সম্ভব কিনা। তিন বছর আগে যদি কেউ বলতো বাংলাদেশ র্যাংকিংয়ে ৭ এ থাকবে সেটা যেমন সম্ভব মনে হতো না এখনো ৬টা ম্যাচ জেতা সম্ভব বলে মনে নাও হতে পারে। তবে কথায় আছে না আশায় বাঁচে চাষা। তো সেই আশা করতেই বা দোষ কি, সেই স্বপ্ন দেখতেই বা দোষ কি। হোক না হয় হারলাম, উঠতে পারলাম না। তবে স্বপ্ন দেখতে মানা কোথায়। সেই স্বপ্নটা তাই দেখতেই পারি।


No comments