ভারতের ধুতি খুলে ইজ্জত ডুবিয়ে দিয়ে দাদা বাবুদের হোয়াইটওয়াশ করলো আয়ারল্যান্ড
টি-টোয়েন্টি সিরিজে বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে হোয়াইটওয়াশ করেছে আয়ারল্যান্ড।
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে শুধু ম্যাচ হারিয়েই ক্ষান্ত হয়নি আয়ারল্যান্ড, হারিয়েছে সিরিজ, করেছে হোয়াইটওয়াশ। শ্রেয়াস আইয়ারের কাঁধে নেতৃত্ব তুলে দিয়ে নতুন যুগের ভারতের শুরুটা হলো বিভীষিকার মতো। আইরিশদের প্রথম ম্যাচের জয়কে অনেকে 'ফ্লুক' ভেবে নিলেও দ্বিতীয় ম্যাচেও দলটি তুলে নিয়েছে দাপুটে জয়। শূন্য হাতেই তাই আয়ারল্যান্ড থেকে চলে যেতে হচ্ছে টানা দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের। শেষ ম্যাচে তারা হেরেছে ১ রানে।
বেলফাস্টে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন শ্রেয়াস আইয়ার। আইরিশরা আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে জড়ো করে ১৫৪ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৫৩ রান করেন হ্যারি টেক্টর। ৪৭ বল মোকাবেলায় এঙ্করিং রোল পালন করে হাঁকান পাঁচটি চার ও একটি ছক্কা। এছাড়া ২৩ বলে ৩৭ রান করেন তিনটি চার ও দুটি ছক্কা হাঁকানো বেন কালিটজ।
অন্যান্যদের মধ্যে ১৪ বলে ১৯ রান করেন জর্জ ডকরেল। রস এডায়ারের ব্যাট থেকে ১৬ ও অধিনায়ক লোরকান টাকারের ব্যাট থেকে আসে ১৫ রান। ভারতের পক্ষে প্রিন্স যাদব তিনটি এবং আর্শদীপ সিং ও শিভম দুবে দুটি করে উইকেট শিকার করেন।

No comments