২১ বছরের টি-২০ ক্রিকেট ইতিহাস ভেঙ্গে গুড়িয়ে ভারতের হাতে হারিকেন ধরিয়ে বিশ্বরেকর্ড আয়ারল্যান্ডের
ভারত ২০০৬ সাল থেকে টি-টোয়েন্টি (T20) আন্তর্জাতিক ক্রিকেট খেলছে। তবে ২১ ছরের ইতিহাসে এমন অঘটন ঘটেনি।
তবে টি-টোয়েন্টি ক্রিকেটে কোনো 'অঘটন' বলে কিছু নেই, ভারত হেরেছে কারণ তারা মাঠে আয়ারল্যান্ডের চেয়ে অনেক বেশি খারাপ খেলেছে!
১ম ম্যাচে ১৮২ রান তাড়া করতে নেমে মাত্র ১৪৮ রানে অল-আউট হওয়া, আর ২য় ম্যাচে ১৫৪ রানের সহজ টার্গেট পেয়েও ১ রানে ম্যাচ হেরে সিরিজ খোয়ানো স্রেফ ভারতের ব্যাটিং ও বোলিং ব্যর্থতারই প্রমাণ।
--নাম দেখে ক্রিকেট হয় না, মাঠের পারফরম্যান্সে আয়ারল্যান্ডই যোগ্য দল হিসেবে ২-০ তে সিরিজ জিতেছে। 🇮🇪🔥
বেলফাস্টের স্টরমন্ট ক্রিকেট গ্রাউন্ডে আজ আরেকটি শ্বাসরুদ্ধকর থ্রিলারের সাক্ষী হলো ক্রিকেটবিশ্ব। দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ভারতকে মাত্র ১ রানে হারিয়ে হোয়াইটওয়াশ করল স্বাগতিক আয়ারল্যান্ড। প্রথম ম্যাচে ৩৪ রানের জয়ের পর আজ ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করল লরকান টাকারের দল। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে এটাই আইরিশদের প্রথম সিরিজ জয়।

No comments