হৃদয়-শান্তদের নারী দলের থেকে শেখা উচিত কীভাবে হারা ম্যাচ জিততে হয়
হারা ম্যাচ কিভাবে জিততে হয়,,এটা বাংলাদেশ পুরুষ টিম খেলোয়াড় দের শিখতে হবে,,বাংলাদেশ প্রথমে ব্যাট করে স্বর্ণা আক্তার এর ২২ বলে ৩৯ রানের উপর বড় করে পাকিস্তান কে টার্গেট দেয় মাত্র ১২৪ রান। এই রান তারা করতে পাকিস্তান মাত্র ১০০ রান করে। বাংলাদেশ জয় লাভ করে ২৩ রানে।
শেষ ৩ ওভারে পাকিস্তানের জয়ের জন্য দরকার ছিল ৪০ রান, হাতে মাত্র ৩ উইকেট। ১৮তম ওভারের প্রথম বলে ফাতিমা সানাকে ফিরিয়ে দেন নাহিদা। তাতেই যেন পাকিস্তানের কফিনে শেষ পেরেকটা ঠোকা হয়ে যায়।
বাঘের গর্জন তো বহুবার শুনেছে ক্রিকেটবিশ্ব। এবার বাঘিনীদের গর্জন শুনলো ক্রিকেট বিশ্ব। আইসিসি নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে দাপুটে এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। দারুণ জমজমাট ম্যাচে শেষ দিকে জ্বলে উঠেছিলেন টাইগ্রেস বোলাররা। সেই সুবাদেই এবারের বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় জয় পেয়েছে বাঘিনীরা। এই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে দুইটি জয় পেলেন বাংলাদেশ।

No comments