চরমভাবে অপমানিত করে কৌশলে আম্পায়ার সৈকতকে বিদায় করলো তামিমের বিসিবি
আমি তো ন্যুনতম সম্মান ডিজার্ভ করি — বিসিবির চুক্তি থেকে বাদ পড়ায় হতাশ আইসিসির এলিট প্যানেল আম্পায়ার শরফুদ্দৌলাহ সৈকত
হৃদয়ের পক্ষপাতিত্ব করেই কৌশলে সৈকতকে অব্যাহতি, কঠিন প্রতিশোধ নিলেন তামিম?
ঢাকা প্রিমিয়ার লিগে তাওহীদ হৃদয়ের সঙ্গে আন্তর্জাতিক এলিট আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের বিতর্কের পর হৃদয়ের শাস্তি কমানোর দাবিতে সংবাদ সম্মেলন করেছিলেন তামিম ইকবাল। পরে শাস্তি কমলেও ঘটনার জেরে সৈকত বিসিবির কাছে পদত্যাগপত্র জমা দেন। যদিও তৎকালীন বোর্ড সেটি গ্রহণ না করে তাকে দায়িত্বে বহাল রাখে।
তবে সম্প্রতি নতুন পরিচালনা পর্ষদ সেই পুরোনো পদত্যাগপত্রের ভিত্তিতে সৈকতকে চুক্তির বাইরে পাঠিয়েছে। বিসিবির দাবি, পদত্যাগ করা একজন আম্পায়ারকে দীর্ঘদিন চুক্তিতে রাখা যৌক্তিক ছিল না। অন্যদিকে ক্রিকেট বিশ্লেষকদের একাংশের প্রশ্ন—এটি কি শুধুই প্রশাসনিক সিদ্ধান্ত, নাকি পুরোনো সেই ঘটনারই পরিণতি?
বাংলাদেশের অন্যতম অভিজ্ঞ আন্তর্জাতিক আম্পায়ারকে এভাবে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ক্রিকেটাঙ্গনে এখন তুমুল আলোচনা।
আপনার কী মনে হয়?

No comments