অপেক্ষার অবসান ঘটিয়ে সবাইকে চমকে দিয়ে সাব্বির ও শামীমকে দলে ডাকলো বিসিবি



মালয়েশিয়া ক্রিকেট দল প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছে। আগামীকাল বুধবার (৫ আগস্ট) তারা ঢাকায় পৌঁছাবেন। ১৩ দিনের সফরে দুইটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলবেন অতিথিরা। ৮ ও ১০ আগস্ট দুইটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। তিনটি ওয়ানডে হবে ১২, ১৪ ও ১৬ আগস্ট। 


এই সিরিজে মালয়েশিয়া জাতীয় দলের প্রতিপক্ষ বিসিবির হাই পারফরম্যান্স ইউনিট। মঙ্গলবার টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) । ১৫ সদস্যের দলে আছেন সাব্বির রহমান, শামীম হোসেন পাটোয়ারীর মতো অভিজ্ঞ। বেশ শক্তিশালী দল দিয়েছে বিসিবি। যেখানে জিসান আলম, আরিফুল ইসলাম ও জাওয়াদ আলমের মতো প্রতিশ্রুতিশীল ক্রিকেটারদেরও রাখা হয়েছে। 

এছাড়া জাতীয় দলের পেস আক্রমণের বর্তমান খেলোয়াড় আব্দুল গাফফার সাকলায়েনকেও রাখা হয়েছে। আছেন আবু হায়দার রনির মতো পরীক্ষিত পেস অলরাউন্ডার। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে দুই টি-টোয়েন্টি। ম্যাচ শুরু দুপুর ২টায়। 

১২, ১৪ ও ১৬ আগস্ট বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে তিনটি ওয়ানডে ম্যাচ। প্রতিটি ম্যাচ সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হবে। 

বিসিবির হাই পারফরম্যান্স টি-টোয়েন্টি স্কোয়াড

জিসান আলম, জাওয়াদ আবরার, এস এম মেহরব হাসান, সাব্বির রহমান, আরিফুল ইসলাম, শামীম হোসেন, রুবেল, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী, আব্দুল গাফফার সাকলয়েন, আবু হায়দার রনি, স্বাধীন ইসলাম, রাকিবুল হাসান, প্রীতম কুমার, মাহফুজুর রহমান রাব্বী ও ইকবাল হোসেন।

No comments

Powered by Blogger.